Friday, February 21, 2020

ডায়রীর পাতা থেকে





....And it's whispered that soon, If we all call the tune
Then the piper will lead us to reason
And a new day will dawn
For those who stand long
And the forests will echo with laughter.....

গানটা চালানো ছিল একটানা| বাসের জানলার কাঁচ দিয়ে দেখছিলাম আরো একটা সূর্যাস্ত| মানুষের বাড়ি ফেরা| ফিরছিলাম আমিও, তবে কিনা অনেক বিরক্তি নিয়ে | এক একদিন এক একটা গান শান্তি নিয়ে আসে মনে| কিছুক্ষন আগে অবধি ট্রেন না চলার জন্য , ক্লাস থেকে দেরিতে বেরোনোর জন্য , বাড়ি ফিরতে দেরি হওয়ার জন্য , জিমের সবকিছু নিয়েও এসবের জন্য না যেতেপারার জন্য যে ভীষণ বিরক্তি লাগছিলো , সেসব কমে গেলো| সরলরেখার মতো রাস্তার ধারের সরে যাওয়া আলোগুলো দেখতেদেখতে মনে হলো, সত্যি আজ ভীষণ ক্লান্ত লাগছে !

......."And if you listen very hard
The tune will come to you at last......"

Sunday, February 09, 2020

অস্তগামী



বুঝলি , কফি টা আর ছাড়তে পারলামনা .
এরকম করে দেখলে হবে? এই যে তুই এই "উফ" করিস , এটার জন্যই তো .
মনে আছে আমি কিরকম ভয় পেতাম যে আমরাও যদি একদিন ক্লিশে হয়েযাই? তুই বলেছিলি হলে হবো , নিজেদের মতো ক্লিশেহবো , কি যায় আসে তাতে ?
সেই যেদিন রেগে গিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গিয়ে তারপর আবার মেসেজ করেছিলি , "ধুর বড্ডো ফিল্মি হয়েগেলো ব্যাপারটা" আমি টেনশন কেটে যাওয়ায় বারান্দায় প্রায় আর্কিমিডিস হয়েগেছিলাম .
তারপর বুঝিনি , কোথা দিয়ে যে কেজো হয়েগেছিলাম . তুই একদিন বললি ভ্যালেনটাইন ডে নয় , তুই এভরি ডে, আর ভেবেবসলাম তুই বুঝি ব্রেক চাস . ভাগ্যিস , ফ্রেন্ডস এর রস আর রাচেল হওয়ার ইচ্ছে ছিলোনা আর তোর বিবেচনা বোধটা চিরকাল অবলীলায় আমায়  দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল দেয় . তাই তোর লম্বা মেসেজ গুলো আবার একবার সবকিছু একদম নরমাল করে দিয়েছিলো . তুইযদিও মানিসনি . 
ওরকম হাঁ করে তাকিয়ে থাকিসনা , কোনোদিন তো বলিনা কিছু . আজ নাহয় আমি বলি আর তুই শোন . চিন্তা করিসনা , সবটাভালো না . একটু পরেই খারাপ গুলো বলবো বুঝলি তো .

তোর মনটা প্রাসাদের মতো . উম না ভুল, ভুলভুলাইয়ার  মতো  . আমি মাঝে মাঝে বুঝতে পারতামনা দরজা অবধি যাবোকিভাবে ! কেমন যেন তোর মনের দরজা গুলো তোর মনখারাপের মরসুমে গায়েব হয়েযেতো . দেয়াল , কাঁটা , বার বার একই রাস্তা, কিন্তু দরজা নেই ! যেন কোনো দৈত্যকে আটকে রেখেছিস একটা দরজাবিহীন জায়গায় . মনে হতো মাথা ঠুকি নিজের , আরসত্যি বলতে মাঝে মাঝে তোর মাথাটাও জোরে ঠুকে দিতে ইচ্ছে করতো . ঢুকতে চাইতাম , তোর মনের অন্ধকার কণাগুলোয় , কিন্তুতুই দৃঢ় প্রত্যয়ে বার বার পাল্টে ফেলেছিস ভুলভুলাইয়ার ম্যাপ .

কি ভাবছিস ? এতো কিকরে জানলাম ? তাহলে শোন , এটাও জানি যে তোর মন খারাপ হলে তবে চোখ গুলো ওই যেটাকে বলে রহস্যময়ী স্মোকি হয় আর ঠোঁট গুলো হয় নেশাতুর লাল. কিন্তু হাজার লুকোলেও , তোর স্মোকি চোখের কোনায় যে আমি মেঘের ছায়া দেখতে পেতাম !

এগুলো কি কোনোটা সত্যি ক্লিশে? তোর বলা কথাটাই সত্যি মনে হয় আজ . আমরা আমাদের মতো. তবে কিনা তোর ডার্ক সার্কেল, তোর স্মোকি চোখ , তোর ভুলভুলাইয়া , এগুলো তোকে বানিয়েছিলো আমার সবথেকে পছন্দের মানুষ .
আঃ , এরকম ভাবে তাকিয়ে থাকিসনা , তুই জানিসনা এসব তাতো নয়. আচ্ছা শোন না , ঘুমোবি একটু এখন ? বাকি ডাইরীটা তারপর পড়বো ?

হ্যাঁ রে ,জ্বালা করছে ভিতরে ? মেশিনের আওয়াজ টা কানে লাগছে? বুঝতে পারিনা জানিস , তবু ওটা যেন  আমায় বোঝায় তুই এখনো আছিস , শুনছিস আমার কথাগুলো . জানিস , আজকাল সিগারেট আর খেতে পারিনা . মনে হয় এই মেশিনটা ঠিক আমার পাশে বিপ বিপ করে . তুই জেগেওঠ প্লিজ . আমরা আবার আমাদের মতন একটু ক্লিশে হবো আরেকবার . প্লিজ জেগে ওঠ .

Sunday, February 02, 2020

মেঘবালিকা ,তোর জন্যে




কাজল কালো চোখের ভিতর 
মেঘ জমেছে , আঁধার ঘন ;
মেঘবালিকা , বলনা আমায় ,
তোর কাজল চোখে মৃত্যু কেন?

রক্তরঙিন ঠোঁটজোড়া তোর,
লুকোনো হাসি, রহস্য তোর মনে ;
মেঘবালিকা , তোর ঠোঁটের হাসি  
কেন উধাও তোর ওই চোখের কোণে ?

ওই মৃত্যুকাঠি তোর ঠোঁটের ভিতর ,
চোখের মাঝেও মৃত্যু স্থিরতা ,
মেঘবালিকা , তোর মন কেমনে,
নিবি , আমার ভালোবাসার বার্তা ?